১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

মানণীয় প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ জানালো ভিয়েতনাম

মানণীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভিয়েতনামে সরকারি সফরের জন্য সে দেশের প্রধানমন্ত্রী ফা মিন চিনহ  আমন্ত্রণ জানিয়েছেন। ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী বুই থান সন এ আমন্ত্রণপত্র পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের কাছে হস্তান্তর করেছেন।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বেলজিয়ামের ব্রাসেলসে অনুষ্ঠানরত তৃতীয় ইইউ ইন্দো-প্যাসিফিক মিনিস্টেরিয়াল ফোরামের সাইডলাইনে ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী বুই থান সনের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী বুই থান সন মানণীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভিয়েতনামে সরকারি সফরের জন্য সে দেশের প্রধানমন্ত্রী ফা মিন চিনহের আমন্ত্রণ ড. হাছান মাহমুদের কাছে পৌঁছান। একইসঙ্গে বাংলাদেশ-ভিয়েতনামের ৫০ বছরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করতে ড. হাছান মাহমুদকেও দ্রুত ভিয়েতনাম সফরের আমন্ত্রণ জানান ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী।

সম্পর্কিত খবর

সর্বাধিক পঠিত

আবাসন খাতকে পরিকল্পিত, টেকসই ও দুর্নীতিমুক্ত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আবাসন খাতকে পরিকল্পিত, টেকসই ও দুর্নীতিমুক্ত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

দেশের আবাসন শিল্পকে জাতীয় অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে উল্লেখ...