১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

হার্ট, ব্রেন ও পেট, তিনের জন্যই দুর্দান্ত এই ফল।

হার্ট, ব্রেন ও পেট, তিনের জন্যই দুর্দান্ত এই ফল।

আমাদের সামগ্রিক স্বাস্থ্যের উন্নতিতে কলার জুড়ি মেলা ভার। হার্ট, মস্তিষ্ক এবং পেটের জন্য দারুণ উপকারী এই ফল। অথচ পুষ্টিগুণের আলোচনার সময়ে কলা যেন অনেকটাই উপেক্ষিত। সেখানে খালি আপেল, মুসাম্বির মতো দামি-দামি ফলের নাম। অথচ একেবারে সহজলভ্য কলা-ই আপনার স্বাস্থ্যের জন্য দারুণ।

হার্টের স্বাস্থ্য: কলা পটাসিয়াম সমৃদ্ধ। এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হার্ট ভাল রাখে। তাই হৃদপিণ্ডের স্বাস্থ্য ভাল রাখতে অবশ্যই নিয়মিত কলা খাওয়া শুরু করুন।

মস্তিষ্ক: কলায় উচ্চ মাত্রার ভিটামিন B6 থাকে। এটি ব্রেনের সুস্বাস্থ্যের জন্য অপরিহার্য। স্মৃতিশক্তি এবং মেজাজ ভাল রাখতে সাহায্য করে।

হজম শক্তি: কলায় ফাইবার প্রচুর। এটি পেট ফাঁপা এবং কোষ্ঠকাঠিন্যের মতো সাধারণ সমস্যা দূর করে। পেট ভাল রাখতে তাই রোজ একটি করে কলা খান।

এনার্জি বুস্ট: কলায় থাকা প্রাকৃতিক শর্করা দ্রুত এনার্জি বাড়ায়। তাই এটি প্রি-ওয়ার্কআউট স্ন্যাকস হিসাবে আদর্শ। বিশেষত ওয়েট ট্রেনিং করার আধ ঘণ্টা আগে একটি কলা খান।

পুষ্টিসমৃদ্ধ: কলা ভিটামিন সি, ভিটামিন বি৬ এবং ম্যাঙ্গানিজ-সহ ভিটামিন এবং খনিজের দুর্দান্ত উৎস। ফলে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা দূর করতে সাহায্য করে।

ক্ষুধা নিয়ন্ত্রণ: কলায় থাকা ফাইবার দীর্ঘ সময়ের জন্য পেট ভরা রাখতে সাহায্য করে। এটি ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। তবে বেশি বেশি কলা খেয়ে ফেলবেন না।

অ্যান্টিঅক্সিডেন্ট: কলাতে ডোপামিন এবং ক্যাটেচিনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটি শরীরের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে।

কলা সারা বছরই পাওয়া যায়। অন্য ফলের তুলনায় পকেটসই-ও বটে। হৃদয়, মস্তিষ্ক এবং পেটের স্বাস্থ্যকে ভাল রাখতে নিয়মিত কলা খান।

 

সম্পর্কিত খবর

সর্বাধিক পঠিত

আবাসন খাতকে পরিকল্পিত, টেকসই ও দুর্নীতিমুক্ত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আবাসন খাতকে পরিকল্পিত, টেকসই ও দুর্নীতিমুক্ত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

দেশের আবাসন শিল্পকে জাতীয় অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে উল্লেখ...