১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

‘সরকারি মাল দরিয়ামে ঢাল’ বললে হবে না, প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশে আজ যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। আর যে কাজগুলো করে দিচ্ছি সেগুলো রক্ষণাবেক্ষণ, যত্ন করতে হবে। সরকারি মাল দরিয়ামে ঢাল বললে হবে না। সরকার কিন্তু চলে জনগণের পয়সায়।’

গতকাল রবিবার ২৫শে ফেব্রয়ারী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৪’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি। আজকে আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। এই উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের এগিয়ে যেতে হবে। কারও কাছে মাথা নিচু করে আমরা চলব না। মাথা উঁচু করে চলতে হবে আমাদের।’

তিনি আরও বলেন, ‘আমরা দক্ষ জনশক্তি গড়ে তুলব। আমরা কম্পিউটার ট্রেনিং দিচ্ছি। শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি। প্রতিটি স্কুলের উন্নয়ন করেদিচ্ছি। প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি। মেডিকেল বিশ্ববিদ্যালয় করেছি। বহুমূখী বিশ্ববিদ্যালয় করে শিক্ষার মান উন্নত করে দিচ্ছি। এতো কিছু করছি এদেশের মানুষের জন্য।’

আমাদের সকলেরই দ্বায়িত্ব জনগনের টাকায় যে কাজগুলো করা হয়েছে সেগুলো রক্ষণাবেক্ষণ, যত্ন করতে হবে। জনগনের টাকায় কিন্তু সরকার চলে।

সম্পর্কিত খবর

সর্বাধিক পঠিত

আবাসন খাতকে পরিকল্পিত, টেকসই ও দুর্নীতিমুক্ত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আবাসন খাতকে পরিকল্পিত, টেকসই ও দুর্নীতিমুক্ত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

দেশের আবাসন শিল্পকে জাতীয় অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে উল্লেখ...