১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আসছে ১৯শে এপ্রিল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে আলোচনা ও উন্মাদনা। ইতোমধ্যেই নতুন-পুরনো অনেক তারকারই নির্বাচনের প্রস্তুতি সেরে ফেলেছেন।

এরই মধ্যে চূড়ান্ত হয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের নতুন তারিখ।

আগামী ১৯ এপ্রিল (শুক্রবার) এফডিসিতে এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিল্পী সমিতির নির্বাচন কমিশনের আপিল বোর্ডের সদস্য সামছুল আলম।

গত ১ ফেব্রুয়ারি শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির মিটিং অনুষ্ঠিত হয়েছে। সেখানেই চূড়ান্ত হয়েছে ২০২৪-২৫ সালে দ্বি-বার্ষিক নির্বাচন। এ নির্বাচনে কারা অংশ নিচ্ছেন এখনো জানা যায়নি।

অনেক আগেই অভিনেতা-প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল চমক রেখে প্যানেল প্রস্তুত করে রেখেছেন বলে জানিয়েছেন। এছাড়া ভেতরে ভেতরে আরও অনেকেই নির্বাচনের প্রস্তুতি সেরেছেন। শিগগিরই প্যানেল ঘোষণা হবে বলে জানা গেছে।

সম্পর্কিত খবর

সর্বাধিক পঠিত

আবাসন খাতকে পরিকল্পিত, টেকসই ও দুর্নীতিমুক্ত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আবাসন খাতকে পরিকল্পিত, টেকসই ও দুর্নীতিমুক্ত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

দেশের আবাসন শিল্পকে জাতীয় অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে উল্লেখ...