১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

গরমজনিত অসুস্থতার চিকিৎসা নিতে এসেও গরমে অতিষ্ঠ রোগীরা

নিজস্ব প্রতিবেদক : ঢাকাসহ দেশের বেশিরভাগ অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা। এর মধ্যে রয়েছে লোডশেডিংয়ের সমস্যা। হাসপাতালগুলোতে বেড়েছে গরমজনিত কারণে অসুস্থ রোগীর চাপ। চিকিৎসা নিতে এসেও হাসপাতালে আরেক দফা গরমের সম্মুখীন হতে হচ্ছে রোগী ও তার স্বজনদের।

হাসপাতালগুলোতে ভর্তি হওয়া রোগীদের বেশিরভাগই আসছে হিট স্ট্রোক, জ্বর, সর্দি, ডায়রিয়া ও নিউমোনিয়া নিয়ে। এসব রোগে সবচেয়ে বেশি কাবু হচ্ছে শিশুরা। দীর্ঘ ছুটির পর সামনের সপ্তাহ থেকে খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান। এভাবে তাপপ্রবাহ চলমান থাকলে শিশুদের জন্য আরও বড় সমস্যা হতে পারে।

সুচিকিৎসার জন্য রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে রোগীরা ভিড় জমান ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালে।

সরেজমিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে  গিয়ে দেখা যায়, হাসপাতালে এসেও অতিরিক্ত গরমে খারাপ অবস্থা হচ্ছে রোগী ও স্বজনদের। ওয়ার্ডে ভর্তি ও মেঝেতে থাকা প্রায় সবাই হাতপাখা কিংবা ছোট টেবিল ফ্যান কিনে ব্যবহার করছেন।

২০৭ নম্বর ওয়ার্ডে দেখা যায়, এক কোণার ফ্যান নষ্ট হয়ে আছে। সেখানে অবস্থান করা এক রোগীর স্বজন বলেন, ভিতরে বাইরে সব জায়গায় গরম। তিনদিন ধরে হাসপাতালে আমার রোগী ভর্তি। আসার পর থেকেই দেখছি পাখা বন্ধ। খোঁজ নিয়েছিলাম, বলে পাখা নষ্ট। এগুলো তো হাসপাতাল কর্তৃপক্ষ দেখতে পারে। আমার মেয়ের কয়েকদিন ধরেই পেটে ব্যথা, জ্বরের পাশাপাশি বমি ও পাতলা পায়খানা হচ্ছে।

সম্পর্কিত খবর

সর্বাধিক পঠিত

আবাসন খাতকে পরিকল্পিত, টেকসই ও দুর্নীতিমুক্ত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আবাসন খাতকে পরিকল্পিত, টেকসই ও দুর্নীতিমুক্ত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

দেশের আবাসন শিল্পকে জাতীয় অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে উল্লেখ...