২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

শব্দদূষণে বাড়ে হৃদরোগ-ডায়াবেটিসের ঝুঁকি, বলছে গবেষণা

নিজস্ব প্রতিবেদক :
শব্দদূষণে বাড়ে হৃদরোগ-ডায়াবেটিসের ঝুঁকি, বলছে গবেষণা
গাড়ির আওয়াজে অনেকেরই বুক ধড়ফড় করতে শুরু করে। সাম্প্রতিক একটি গবেষণা বলছে, তীব্র যানজট ও সেই কারণে সৃষ্ট শব্দদূষণের সঙ্গে হার্ট অ্যাটাক ও হার্ট সংক্রান্ত অন্যান্য রোগের যোগ আছে। শুধু তা ই নয়, রাস্তার সিগন্যাল কিংবা যানজটে আটকে থাকা গাড়ির আওয়াজে উচ্চ রক্তচাপজনিত সমস্যাও বেড়ে যেতে পারে।

দিন দিন বাড়তে থাকা হার্ট অ্যাটাক ও সে সংক্রান্ত রোগের জটিলতা নিয়ে গবেষণা করতে শুরু করে বিজ্ঞানীদের একটি আন্তর্জাতিক দল। সেই গবেষণা থেকেই জানা যায়, যানবাহনের শব্দের সঙ্গে স্ট্রোক, হার্ট অ্যাটাকের সম্পর্ক আছে।

পাশাপাশি গবেষকেরা জানিয়েছেন, এই শব্দদূষণের মাত্রা প্রতি ১০ ডেসিবেল বাড়লে হার্টের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও ৩.২ শতাংশ করে বাড়তে থাকে। এছাড়া অনিদ্রাজনিত সমস্যাও বাড়িয়ে তোলে।

সম্পর্কিত খবর

সর্বাধিক পঠিত

আবাসন খাতকে পরিকল্পিত, টেকসই ও দুর্নীতিমুক্ত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আবাসন খাতকে পরিকল্পিত, টেকসই ও দুর্নীতিমুক্ত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

দেশের আবাসন শিল্পকে জাতীয় অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে উল্লেখ...