১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

দায়িত্বে অবহেলার অভিযোগে প্রিসাইডিং কর্মকর্তাসহ গ্রেফতার ২ মৌলভীবাজার

নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের রাজনগর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণে দায়িত্বে অবহেলার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে রাজনগর থানা পুলিশ। তারা হলেন প্রিসাইডিং অফিসার আকাশ দাশ ও সহকারী প্রিসাইডিং অফিসার জাকির হোসেন। গতকাল (২২ মে) দুপুরে তাদের আটক করা হয়।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালেক জানান, রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের পঞ্চানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ এনে সহকারী রিটার্নিং কর্মকর্তা সুপ্রভাত চাকমা বাদী হয়ে ২২ মে থানায় মামলা দায়ের করেন।

অভিযুক্তরা হলেন প্রিসাইডিং অফিসার আকাশ দাস, সহকারী প্রিসাইডিং অফিসার জাকির হোসেন, পোলিং অফিসার জাকির আহমদ ও আসমা বেগম।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ মে) অনুষ্ঠিত রাজনগর উপজেলা পরিষদ নির্বাচনে পঞ্চানন্দপুর কেন্দ্রে বহিরাগতদের জাল ভোট দিতে সহযোগিতা এবং দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ আনা হয়েছে।

সম্পর্কিত খবর

সর্বাধিক পঠিত

শিরোনাম: ইন্টারকন্টিনেন্টালে আন্তর্জাতিক সামিট: আবাসন খাতে নেতৃত্বের সেরা সম্মাননা পাচ্ছেন তাবাসসুম ইমাম

শিরোনাম: ইন্টারকন্টিনেন্টালে আন্তর্জাতিক সামিট: আবাসন খাতে নেতৃত্বের সেরা সম্মাননা পাচ্ছেন তাবাসসুম ইমাম

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের আবাসন শিল্পকে আধুনিকায়ন এবং গ্রাহকবান্ধব প্রপার্টি ব্যবস্থাপনায়...

প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন

প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন

প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে প্রধানমন্ত্রী তারেক রহমানের...