৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সাদা বডিকন পোশাকে পিয়া জান্নাতুল

পিয়া জান্নাতুল ছবি: প্রথম আলো

প্রতিবছরই নতুন কোনো রূপে, নতুন কোনো সাজে মেরিলের আসরে উপস্থিত হন পিয়া জান্নাতুল। জানালেন, এ বছরও প্রস্তুতির কমতি ছিল না। সত্যিই তা–ই, গত শুক্রবার মেরিল–প্রথম আলোর তারকা মেলায় পিয়া জান্নাতুলের ঝলমলে উপস্থিতি ছিল নজর কাড়ার মতো।

পিয়া জান্নাতুল ছবি: প্রথম আলো

পিয়া পরেছিলেন ধূসর সাদা বডিকন পোশাক, যার পুরোটাজুড়ে ছিল ছোট-বড় নানা আকার ও আকৃতির ক্রিস্টাল। দুই দিকের হাতায় ঝুলিয়ে দেওয়া ছিল অনেকগুলো লম্বাটে মুক্তার চেইন। পিয়া বলেন, ‘জামাটা একাই একটা শো স্টপার। পাথরের কাজ হওয়ায় ভীষণ ভারী। এতই ঝলমলে যে পরলে আর কিছু লাগে না।’

জমকালো আয়োজনের জন্য জমকালো পোশাক—এ ভাবনা থেকেই ডিজাইনার শানায়া চৌধুরীর সংগ্রহের এই এক্সক্লুসিভ জামা বেছে নেন পিয়া। পোশাকটিকেই প্রাধান্য দিয়ে তুলে ধরার জন্য রূপসজ্জা রেখেছিলেন একদম সাধারণ। সেজেছেন লাভিশ বুটিক সেলুন থেকে। কানে পরেছিলেন নিজের সংগ্রহের দুল এবং হাতে বেশ কয়েকটি আংটি।

সম্পর্কিত খবর

সর্বাধিক পঠিত

আবাসন খাতকে পরিকল্পিত, টেকসই ও দুর্নীতিমুক্ত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আবাসন খাতকে পরিকল্পিত, টেকসই ও দুর্নীতিমুক্ত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

দেশের আবাসন শিল্পকে জাতীয় অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে উল্লেখ...