১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সরকার দেশের প্রয়োজনে সন্ধ্যা ৬ টা থেকে সারাদেশে অনির্দিষ্টকালের কারফিউ দিয়েছেন।

আজ ( রোববার,  ৪ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার জেরে গত ১৯ জুলাই রাত ১২ টা থেকে সারাদেশে কারফিউ জারি করা হয়। পরে পরিস্থিতি বিবেচনায় কারফিউ শিথিল করা হয়। ধীরে ধীরে বাড়ানো হয় কারফিউ শিথিলের সময়।

তবে আজ বৈষম্যবিরোধী আন্দোলনকারিদের ডাকা অসহযোগ আন্দোলনের জেরে আবারও সহিংস পরিস্থিতি তৈরি হওয়ায় সন্ধ্যা ৬ টা থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হলো।

সম্পর্কিত খবর

সর্বাধিক পঠিত

রিহ্যাব নেতৃবৃন্দের সঙ্গে এমপি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর সৌজন্য সাক্ষাৎ, আবাসন খাতের উন্নয়ন নিয়ে আলোচনা
বসুন্ধরায় নেক্স রিয়েল এস্টেট-এর প্রিমিয়াম লাক্সারি আবাসন প্রকল্পে নতুন বিনিয়োগ ও লাইফস্টাইলের সুযোগ