৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ইসরায়েলের উত্তরাঞ্চলে একযোগে হামলা হিজবুল্লাহর

মুহুর্মুহু রকেট হামলায় কেঁপে উঠলো ইসরায়েল। দেশটির বেশ কয়েকটি জায়গায় একযোগে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

এরমধ্যে দুটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়। দেশটির উত্তরাঞ্চলে চালানো হয় এসব হামলা। এছাড়াও, ইসরায়েলি সেনাদের একটি সামরিক যান লক্ষ্য করেও হয়েছে হামলা। এসব হামলায় আহত হয়েছে কমপক্ষে ১৯ জন। এরমধ্যে অন্তত সাতজনকে নেয়া হয়েছে হাসপাতালে।

এদিকে, পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলও। তেল আবিবের হামলায় নিহত হয়েছেন অন্তত পাঁচ হিজবুল্লাহ যোদ্ধা। লেবাননের রাজধানী বৈরুতেও উড়তে দেখা গেছে ইসরায়েলের ফাইটার জেট।

সম্পর্কিত খবর

সর্বাধিক পঠিত

আবাসন খাতকে পরিকল্পিত, টেকসই ও দুর্নীতিমুক্ত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আবাসন খাতকে পরিকল্পিত, টেকসই ও দুর্নীতিমুক্ত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

দেশের আবাসন শিল্পকে জাতীয় অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে উল্লেখ...