১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

চটজলদি রাঁধুন বড়ি ইলিশ

বড়ি দিয়ে রান্না করা হয়েছে ইলিশ মাছছবি: নকশা

নানা স্বাদে, নানা উপকরণ দিয়ে রান্না করা যায় ইলিশ মাছ। ডালের বড়ি দিয়ে ইলিশ মাছ রান্না করলে, খেতেও ভিন্নরকম লাগে। রেসিপি দিয়েছেন অসিত কর্মকার

উপকরণ: ইলিশ মাছ ৪ টুকরা, ডালের বড়ি ২০০ গ্রাম, পেঁয়াজবাটা আধা কাপ, আদাবাটা আধা চা-চামচ, হলুদগুঁড়া আধা চা-চামচ, মরিচগুঁড়া আধা চা-চামচ, কালিজিরা সামান্য, কাঁচা মরিচ ২-৩টি, শর্ষের তেল ১ কাপ, লবণ স্বাদমতো ও গরম পানি ৬ কাপ।

প্রণালি: ইলিশ মাছে সামান্য পরিমাণে লবণ ও হলুদ মেখে নিন। প্যানে আধা কাপ তেল গরম করে নিন। ডালের বড়ি ভেজে তুলে নিন। বাকি তেলে মাছ ভেজে নিন। একই তেলে কালিজিরার ফোড়ন দিন। একে একে বাকি সব মসলা দিয়ে কষিয়ে গরম পানি দিন। পানি ফুটে এলে ভেজে রাখা ডালের বড়ি ও মাছ দিয়ে দিন। ঝোল কিছুটা কমে এলে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

সম্পর্কিত খবর

সর্বাধিক পঠিত

শিরোনাম: ইন্টারকন্টিনেন্টালে আন্তর্জাতিক সামিট: আবাসন খাতে নেতৃত্বের সেরা সম্মাননা পাচ্ছেন তাবাসসুম ইমাম

শিরোনাম: ইন্টারকন্টিনেন্টালে আন্তর্জাতিক সামিট: আবাসন খাতে নেতৃত্বের সেরা সম্মাননা পাচ্ছেন তাবাসসুম ইমাম

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের আবাসন শিল্পকে আধুনিকায়ন এবং গ্রাহকবান্ধব প্রপার্টি ব্যবস্থাপনায়...

প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন

প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন

প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে প্রধানমন্ত্রী তারেক রহমানের...