২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

‘ভারত খুবই শক্তিশালী দল, তাদের মাঠে খেলা চ্যালেঞ্জিং’

পাকিস্তান থেকে দেশে ফিরেই ভারত সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ২৭ সেপ্টেম্বর কানপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। এরপর হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

ভারত সফরে যাওয়ার আগে পাকিস্তানের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর থেকে পাকিস্তানের বিপক্ষে এতদিন টেস্টে কোনো জয় ছিল না টাইগারদের। রাওয়ালপিন্ডিতে সদ্য শেষ হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে ১০ ও ৬ উইকেটের দাপুটে জয়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ।

ভারত সফরের আগে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ ডেভিড হেম্প বলেছেন, ভারত খুবই শক্তিশালী একটা দল। যারা ঘরের মাঠে অপ্রতিরোধ্য, অবশ্যই তাই চ্যালেঞ্জ আছে। তবে আমাদের দল এই সিরিজ থেকে আত্মবিশ্বাস এবং শিক্ষা দুটোকেই সঙ্গী করে সেই চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছে।

 

সম্পর্কিত খবর

সর্বাধিক পঠিত

আবাসন খাতকে পরিকল্পিত, টেকসই ও দুর্নীতিমুক্ত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আবাসন খাতকে পরিকল্পিত, টেকসই ও দুর্নীতিমুক্ত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

দেশের আবাসন শিল্পকে জাতীয় অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে উল্লেখ...