১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

থানায় ঝুলিয়ে নির্যাতন; সাবেক ওসিসহ ৯ পুলিশের বিরুদ্ধে মামলা

ওসি এসএম কামরুজ্জামান

২০১২ সালের ২২ এপ্রিল খুলনা মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাহামুদুল হক টিটোকে সদর থানায় ফ্যানের হুকের সাথে ঝুলিয়ে নির্মম নির্যাতন করা হয়। এতে তার বাম পায়ের হাড় ভেঙ্গে যায় ও মেরুদণ্ডের হাড় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনার ১২ বছর পর রবিবার (১৫ সেপ্টেম্বর) খুলনা মেট্রোপলিটন ম্যাজেস্ট্রিসী আমলী আদালতে তৎকালীন ওসি এসএম কামরুজ্জামানসহ ৯ পুলিশের বিরুদ্ধে মামলা হয়েছে। মাহামুদুল হক টিটো বাদী হয়ে মামলা দায়ের করেন। বিচারক অভিযোগ আমলে নিয়ে আগামী ১৭ অক্টোবরের মধ্যে পুলিশ কমিশনারকে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষ আইনজীবী অ্যাড. আ ফ ম মোস্তাকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

অপর আসামিরা হলেন- খুলনা থানার তৎকালীন এএসআই মো. শাহ আলম, এসআই মো. জেলহাজ্ব উদ্দিন, কনস্টেবল কাশেম, জাহিদ, তারক, ইস্রাফিল, তৎকালীন পুলিশ কমিশনার শফিকুর রহমান ও তৎকালীন ডেপুটি পুলিশ কমিশনারসহ ৯ জন।

সম্পর্কিত খবর

সর্বাধিক পঠিত

শিরোনাম: ইন্টারকন্টিনেন্টালে আন্তর্জাতিক সামিট: আবাসন খাতে নেতৃত্বের সেরা সম্মাননা পাচ্ছেন তাবাসসুম ইমাম

শিরোনাম: ইন্টারকন্টিনেন্টালে আন্তর্জাতিক সামিট: আবাসন খাতে নেতৃত্বের সেরা সম্মাননা পাচ্ছেন তাবাসসুম ইমাম

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের আবাসন শিল্পকে আধুনিকায়ন এবং গ্রাহকবান্ধব প্রপার্টি ব্যবস্থাপনায়...

প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন

প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন

প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে প্রধানমন্ত্রী তারেক রহমানের...