১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিরিয়ার কাছে বড় হার বাংলাদেশের

ছবি: বাফুফে

কয়েক সপ্তাহ আগে অনূর্ধ্ব-২০ দল সাফ চ্যাম্পিয়নশিপ জিতে উৎসব করছিলেন বাংলাদেশের যুবারা। তবে উপমহাদেশ ছাড়িয়ে মহাদেশীয় পর্যায়ে খেলতে গিয়েই খাবি খেলেন তারা। এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের বাছাইয়ে সিরিয়ার বিপক্ষে ০-৪ গোলে হেরে গেল বাংলাদেশ।

ভিয়েতনামের মাঠে সিরিয়ার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি বাংলাদেশ। পুরো ম্যাচেই দাপট দেখিয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশটি। দুই অর্ধে দুটি করে গোল দিয়ে সহজ জয় তুলে নিয়েছে তারা।

এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইয়ে দশ গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা পাঁচ রানার্স আপ চূড়ান্ত পর্বে খেলবে। প্রথম ম্যাচেই বড় ব্যবধানে হেরে বসায় বাংলাদেশের পরবর্তী রাউন্ডে খেলা শঙ্কার মধ্যেই পড়ল। গ্রুপপর্বের পরের ম্যাচে সোমবার (২৩ সেপ্টেম্বর) গুয়ামের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

সম্পর্কিত খবর

সর্বাধিক পঠিত

শিরোনাম: ইন্টারকন্টিনেন্টালে আন্তর্জাতিক সামিট: আবাসন খাতে নেতৃত্বের সেরা সম্মাননা পাচ্ছেন তাবাসসুম ইমাম

শিরোনাম: ইন্টারকন্টিনেন্টালে আন্তর্জাতিক সামিট: আবাসন খাতে নেতৃত্বের সেরা সম্মাননা পাচ্ছেন তাবাসসুম ইমাম

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের আবাসন শিল্পকে আধুনিকায়ন এবং গ্রাহকবান্ধব প্রপার্টি ব্যবস্থাপনায়...