১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

‘সরকার কোনো বিদ্যুৎ উৎপাদন কোম্পানির কাছে জিম্মি নয়’

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সরকার কোনো বিদ্যুৎ উৎপাদন কোম্পানির কাছে জিম্মি নয়। আজ (রোববার, ৩ নভেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

প্রেস সচিব বলেন, ‘সরকার কোনো বিদ্যুৎ উৎপাদন কোম্পানির কাছে জিম্মি নয়। আওয়ামী লীগ সরকার আদানির বিদ্যুৎ বিল বকেয়া রেখে গেছে। শিগগিরই বিদ্যুৎ বিলে পরিশোধ করার চেষ্টা চলছে।’

শফিকুল আলম বলেন, ‘আদানি বিদ্যুৎ কেন্দ্রের সাতশো মিলিয়ন ডলার বাকি আছে। তবে প্রতিনিয়ত রিজার্ভ বৃদ্ধি হওয়ায় আন্তর্জাতিক সকল দেনা পরিশোধ করা হচ্ছে।’

এ সময় তিনি বলেন, ‘সরকার কোনো রাজনৈতিক সহিংসতায় বিশ্বাস করে না। রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে। পাচার হওয়া টাকা ফিরিয়ে আনা জটিল বিষয় হলেও বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলমান।’

 

 

সম্পর্কিত খবর

সর্বাধিক পঠিত

আবাসন খাতকে পরিকল্পিত, টেকসই ও দুর্নীতিমুক্ত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আবাসন খাতকে পরিকল্পিত, টেকসই ও দুর্নীতিমুক্ত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

দেশের আবাসন শিল্পকে জাতীয় অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে উল্লেখ...