২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সোহরাওয়ার্দী উদ্যান নয়, বাংলা একাডেমিতে বইমেলা করতে হবে

২০২৫ সালে অমর একুশে বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানে হচ্ছে না। গত ৬ নভেম্বর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বাংলা একাডেমিকে চিঠি দিয়ে এমন তথ্য জানিয়েছে।

বাংলা একাডেমিকে দেওয়া গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে বাংলা একাডেমি প্রাঙ্গণেই অমর একুশে বইমেলা-২০২৫ আয়োজন করতে হবে।

একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম অবশ্য বলেছেন, বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানে করতে তিনি আবারও চেষ্টা করবেন।

তিনি বলেন, অমর একুশে বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানে করা যাবে না, এমন একটি সিদ্ধান্ত এসেছে। একাডেমি প্রাঙ্গণেই মেলা আয়োজনের কথা বলা হয়েছে। তবে বাংলা একাডেমির পক্ষ থেকে আপিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা করতে চাই।

গত এক দশক ধরে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার আয়োজন হয়ে আসছে। চলতি বছর বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় সাড়ে ১১ লাখ বর্গফুট জায়গাজুড়ে এ আয়োজন হয়। বিগত মেলার সময় অবশ্য সোহরাওয়ার্দী উদ্যান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

সম্পর্কিত খবর

সর্বাধিক পঠিত

আবাসন খাতকে পরিকল্পিত, টেকসই ও দুর্নীতিমুক্ত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আবাসন খাতকে পরিকল্পিত, টেকসই ও দুর্নীতিমুক্ত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

দেশের আবাসন শিল্পকে জাতীয় অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে উল্লেখ...