১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে আইজিপিকে চিঠি

ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

মঙ্গলবার দুপুরে এ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, শুধু শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইজিপিকে চিঠি দেওয়া হয়েছে।

এর আগে রোববার আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন, শেখ হাসিনাসহ জুলাই-আগস্টের গণহত্যার জড়িতদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে যাচ্ছে সরকার।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুরাতন ভবনের সংস্কারকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করার জুলাই-আগস্ট গণহত্যা মামলার আসামি শেখ হাসিনাসহ সব পলাতক আসামিদের ফিরিয়ে আনতে সব ধরনের পদক্ষেপ নেবে সরকার। পলাতক ফ্যাসিস্ট চক্র পৃথিবীর যে দেশেই থাকুক তাদের ধরে এনে বিচারের মুখোমুখি করা হবে।

এদিকে  আগামী ১৮ নভেম্বর জুলাই গণহত্যার দায়ে ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় সাবেক  প্রধানমন্ত্রীাহ ৪৬ আসামি আদালতে হাজিরের নির্দেশ  দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সম্পর্কিত খবর

সর্বাধিক পঠিত

শিরোনাম: ইন্টারকন্টিনেন্টালে আন্তর্জাতিক সামিট: আবাসন খাতে নেতৃত্বের সেরা সম্মাননা পাচ্ছেন তাবাসসুম ইমাম

শিরোনাম: ইন্টারকন্টিনেন্টালে আন্তর্জাতিক সামিট: আবাসন খাতে নেতৃত্বের সেরা সম্মাননা পাচ্ছেন তাবাসসুম ইমাম

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের আবাসন শিল্পকে আধুনিকায়ন এবং গ্রাহকবান্ধব প্রপার্টি ব্যবস্থাপনায়...

প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন

প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন

প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে প্রধানমন্ত্রী তারেক রহমানের...