১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

দুদক পুনর্গঠনের কাজ প্রায় শেষ: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

প্রধান উপদেষ্টা বলেন, ‘শুধু বিচার বিভাগই নয়, সর্বগ্রাসী দুর্নীতির হাত থেকে দেশের সব খাতকেই রক্ষা করতে আমরা সচেষ্ট রয়েছি।’

সরকার বিচার বিভাগসহ দেশের সব খাতকে সর্বগ্রাসী দুর্নীতির হাত থেকে রক্ষা করতে সচেষ্ট রয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দুর্নীতি দমন কমিশন পুনর্গঠনের কাজ প্রায় শেষ পর্যায়ে।

তিনি বলেন, ‘বিচার বিভাগকে ঘুষ ও দুর্নীতিমুক্ত করার জন্য সম্ভব সব ধরনের চেষ্টাই করা হচ্ছে। বিচারপতিদের নিয়মতান্ত্রিক উপায়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্বহাল করা হয়েছে।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘শুধু বিচার বিভাগই নয়, সর্বগ্রাসী দুর্নীতির হাত থেকে দেশের সব খাতকেই রক্ষা করতে আমরা সচেষ্ট রয়েছি।’

অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে রোববার রাতে জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘দুর্নীতি ও অর্থ পাচারে অভিযুক্ত প্রভাবশালী দেড় শ ব্যক্তির তালিকা তৈরি এবং ৭৯ জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে।’

কালো টাকা সাদা করা প্রসঙ্গে তিনি বলেন, ‘১৫ শতাংশ হারে আয়কর পরিশোধ করে অপ্রদর্শিত পরিসম্পদ, অর্থাৎ কালো টাকা সাদা করার বিধান বাতিল করা হয়েছে।’

সম্পর্কিত খবর

সর্বাধিক পঠিত

শিরোনাম: ইন্টারকন্টিনেন্টালে আন্তর্জাতিক সামিট: আবাসন খাতে নেতৃত্বের সেরা সম্মাননা পাচ্ছেন তাবাসসুম ইমাম

শিরোনাম: ইন্টারকন্টিনেন্টালে আন্তর্জাতিক সামিট: আবাসন খাতে নেতৃত্বের সেরা সম্মাননা পাচ্ছেন তাবাসসুম ইমাম

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের আবাসন শিল্পকে আধুনিকায়ন এবং গ্রাহকবান্ধব প্রপার্টি ব্যবস্থাপনায়...