২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

নেক্স রিয়েল এস্টেট-এর সিইও হিসেবে যোগ দিলেন তাবাস্সুম ইমাম

দেশের উদীয়মান রিয়েল এস্টেট প্রতিষ্ঠান নেক্স রিয়েল এস্টেট লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (Chief Executive Officer – CEO) ও ডিরেক্টর হিসেবে ২০শে জুলাই ২০২৬ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন তাবাস্সুম ইমাম।

দীর্ঘ ১৪ বছরেরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য ও শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠানে ঊর্ধ্বতন ব্যবস্থাপনা পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। রিয়েল এস্টেট খাতে কৌশলগত পরিকল্পনা, ব্যবসায় উন্নয়ন, কর্পোরেট ব্যবস্থাপনা, বিক্রয়, বিপণন এবং গ্রাহকসেবা কার্যক্রমে তাঁর রয়েছে সমৃদ্ধ অভিজ্ঞতা ও সফল নেতৃত্বের নজির।

তিনি ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি অর্জনের পাশাপাশি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (IBA) থেকে CIBS Diploma সম্পন্ন করেছেন। এছাড়া দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের পেশাগত প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার ও নেতৃত্ব উন্নয়ন কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে তিনি নিজেকে দক্ষ কর্পোরেট নেতৃত্বে প্রতিষ্ঠিত করেছেন।

দায়িত্ব গ্রহণের পর তাবাস্সুম ইমাম বলেন,

> “নেক্স রিয়েল এস্টেটের সহযোগী প্রতিষ্ঠানগুলো গত এক দশকেরও বেশি সময় ধরে প্রযুক্তি, মেডিকেল, শিক্ষা, কনস্ট্রাকশন, ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার এবং ইন্টেরিয়র খাতে সফলভাবে কাজ করছে। সরকারি ও বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আমরা দক্ষ জনবল, আধুনিক প্রযুক্তি এবং একটি শক্তিশালী ক্লায়েন্ট নেটওয়ার্ক গড়ে তুলেছি।

 

> নেক্স রিয়েল এস্টেটের মাধ্যমে আমরা সেই অভিজ্ঞতা ও সক্ষমতাকে কাজে লাগিয়ে আধুনিক আবাসিক ও বাণিজ্যিক ভবন, হাসপাতাল, হোটেল, রিসোর্ট এবং অন্যান্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে চাই। একই সঙ্গে কনস্ট্রাকশন কনসালটেন্সি, প্রকল্প পরিকল্পনা, রিয়েল এস্টেট ব্র্যান্ডিং, ডেভেলপমেন্ট এবং পূর্ণাঙ্গ প্রকল্প বাস্তবায়নের সক্ষমতাও আমাদের রয়েছে।

 

> ‘Luxury with Affordability’—এই দর্শনকে সামনে রেখে আমরা শুধু ভবন নির্মাণ নয়, বরং মানুষের জন্য নিরাপদ, পরিকল্পিত, টেকসই এবং মানসম্মত জীবনযাপনের উপযোগী আবাসন তাদের সামর্থ্যের মধ্যে পৌঁছে দিতে চাই।

 

> আধুনিক প্রযুক্তি, স্বচ্ছতা, গুণগত মান এবং গ্রাহককেন্দ্রিক সেবার মাধ্যমে আমরা দেশের রিয়েল এস্টেট খাতে নতুন মানদণ্ড স্থাপন করতে চাই। আমাদের লক্ষ্য এমন প্রকল্প তৈরি করা, যেখানে মানুষ শুধু একটি ফ্ল্যাট বা ভবন নয়; বরং একটি উন্নত জীবনধারা, নিরাপদ বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদি আস্থা খুঁজে পাবে। দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে গ্রাহকদের অসন্তুষ্টি ও ডেভেলপমেন্ট-সংক্রান্ত জটিলতা দূর করে আগামী পাঁচ বছরের মধ্যে নেক্স রিয়েল এস্টেটকে দেশের অন্যতম আস্থার ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করাই আমাদের লক্ষ্য।”

 

সিইও হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তাবাস্সুম ইমাম বাংলাদেশ রিয়েল এস্টেট প্রফেশনালস ফোরাম-এর ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন। এই প্ল্যাটফর্মের মাধ্যমে তিনি দেশের রিয়েল এস্টেট খাতের বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলা, নীতিগত উন্নয়ন, দক্ষ মানবসম্পদ গঠন এবং একটি টেকসই ও আধুনিক রিয়েল এস্টেট খাত প্রতিষ্ঠায় সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। এছাড়াও তিনি Entrepreneurs Club of Bangladesh-এর ফাউন্ডার সদস্য হিসেবে নারী উদ্যোক্তা ও নারী নেতৃত্বের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

সামাজিক নেতৃত্ব, নারী ক্ষমতায়ন, কর্পোরেট নেতৃত্ব এবং রিয়েল এস্টেট খাতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি দেশ-বিদেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে একাধিক সম্মাননা ও পেশাগত স্বীকৃতি অর্জন করেছেন। তাঁর উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে Global Star Women’s Award 2025, International Professional Achiever (IPA) Award – Season 2 (2026), Diamoni E-Communication Business Consultancy & Star Award, Stellar Women – Edition 2, Scale-Up Summit Professional Leadership Award এবং BRAC Tara Awards।

পেশাগত দক্ষতা ও নেতৃত্ব বিকাশে তিনি দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের একাধিক প্রশিক্ষণ ও সার্টিফিকেশন সম্পন্ন করেছেন। এর মধ্যে রয়েছে Leadership Communication Certified (Execudemy, USA), Professional Certificate in Selling Skills (Academy of Business Professionals – ABP & Future Icon এবং Edupro), Certificate in Sales Leadership (Self Made Bangladesh), Certificate of Achievement in Real Estate Business (Thriving Skills), Certificate in Entrepreneurs Winning Strategy with Emotional Intelligence & Negotiation Skills, Master Class Certificate in Selling Skills for Professional Development (Excellence Academy), Uddokta 101 (BRAC Bank PLC ও Daffodil International University) এবং Mastering Work-Life Balance (BRAC University)। এসব অর্জন তাঁর নেতৃত্ব, ব্যবসায়িক দক্ষতা, বিক্রয় কৌশল, কর্পোরেট ব্যবস্থাপনা এবং রিয়েল এস্টেট খাতে পেশাদারিত্বের উজ্জ্বল স্বীকৃতি বহন করে।

নেক্স রিয়েল এস্টেট লিমিটেড ইতোমধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আধুনিক আবাসন, বাণিজ্যিক ভবন এবং রিয়েল এস্টেট উন্নয়ন প্রকল্প নিয়ে কাজ করছে। ভবিষ্যতে পরিকল্পিত আবাসন, স্মার্ট কমিউনিটি, হাসপাতাল, হোটেল-রিসোর্ট এবং গ্রাহকবান্ধব বিনিয়োগ মডেল বাস্তবায়নের মাধ্যমে দেশের রিয়েল এস্টেট খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে।

প্রতিষ্ঠানটির বিশ্বাস, দক্ষ নেতৃত্ব, স্বচ্ছ ব্যবসায়িক নীতি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং গ্রাহককেন্দ্রিক সেবার সমন্বয়ে নেক্স রিয়েল এস্টেট লিমিটেড খুব শিগগিরই দেশের আবাসন শিল্পে একটি বিশ্বস্ত, আধুনিক ও উদ্ভাবনী ব্র্যান্ড হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করবে।

সম্পর্কিত খবর

সর্বাধিক পঠিত

আবাসন খাতকে পরিকল্পিত, টেকসই ও দুর্নীতিমুক্ত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আবাসন খাতকে পরিকল্পিত, টেকসই ও দুর্নীতিমুক্ত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

দেশের আবাসন শিল্পকে জাতীয় অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে উল্লেখ...