১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নারী উদ্যোক্তা হিসেবে বিশেষ সম্মাননা পেলেন ‘নেক্স রিয়েল এস্টেট’-এর সিইও তাবাসসুম ইমাম

বিশেষ প্রতিনিধি | অনলাইন প্রেস

নারী উদ্যোক্তা হিসেবে বিশেষ অবদান এবং আবাসন ও বাণিজ্যিক খাতের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন ‘নেক্স রিয়েল এস্টেট লিমিটেড’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও পরিচালক তাবাসসুম ইমাম।

সামাজিক সামাজিক সংগঠন ‘স্বপ্নজয়ী নারী উন্নয়ন ফাউন্ডেশন’-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় নারী সম্মেলন ২০২৬ উপলক্ষে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তাকে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়। রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন ছাত্র-শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে দেশের বিভিন্ন খাতের সফল নারী উদ্যোক্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আবাসন খাতে অসামান্য নেতৃত্ব

বাংলাদেশের আবাসন খাতে দীর্ঘ ১৪ বছরেরও বেশি সময় ধরে কৌশলগত পরিকল্পনা, কর্পোরেট ব্যবস্থাপনা, ব্র্যান্ডিং ও বিজনেস ডেভেলপমেন্টে সফলতার সঙ্গে নেতৃত্ব দিয়ে আসছেন তাবাসসুম ইমাম। ঐতিহ্যগত আবাসন ব্যবসার গণ্ডি পেরিয়ে আধুনিক অ্যাপার্টমেন্ট, প্রাইম ল্যান্ড, হাসপাতাল ও স্বাস্থ্যসেবা অবকাঠামো এবং রিসোর্ট-হোটেল খাতের প্রবৃদ্ধিতে তাঁর উদ্যোগ শিল্প সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছে।

সম্মাননা প্রাপ্তি শেষে এক প্রতিক্রিয়ায় নেক্স রিয়েল এস্টেটের সিইও তাবাসসুম ইমাম বলেন,

“যেকোনো কাজের স্বীকৃতি কাজের প্রতি দায়িত্ববোধ ও অনুপ্রেরণা বহুলাংশে বাড়িয়ে দেয়। পুরুষশাসিত রিয়েল এস্টেটের মতো বড় ও চ্যালেঞ্জিং খাতে একজন নারী উদ্যোক্তা হিসেবে নিজের অবস্থান তৈরি করা সহজ ছিল না। এই সম্মাননা কেবল আমার একার নয়, বরং দেশের সেই সমস্ত নারীদের, যারা প্রতিকূলতা পেরিয়ে নিজেদের স্বাবলম্বী করার স্বপ্ন দেখেন। সঠিক পরিকল্পনা ও স্বচ্ছতা বজায় রাখলে এ খাতে নারীদের অপার সম্ভাবনা রয়েছে।”

নতুন উচ্চতায় ‘নেক্স রিয়েল এস্টেট’

উল্লেখ্য, তাবাসসুম ইমামের দূরদর্শী নেতৃত্বে নেক্স রিয়েল এস্টেট লিমিটেড বর্তমানে ঢাকার বিভিন্ন কৌশলগত ও প্রিমিয়াম লোকেশনে বহুমাত্রিক আবাসন ও বিনিয়োগবান্ধব প্রকল্প বাস্তবায়ন করছে। প্রথাগত সম্পত্তি ব্যবস্থাপনার পাশাপাশি বিনিয়োগকারীদের মূলধন বৃদ্ধি ও টেকসই রিটার্ন নিশ্চিতে আন্তর্জাতিক মানের বিজনেস মডেল নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।

ইভেন্ট আয়োজক প্রতিষ্ঠান ‘স্বপ্নজয়ী নারী উন্নয়ন ফাউন্ডেশন’-এর জাতীয় সম্মেলনে উপস্থিত বক্তারা বলেন, রিয়েল এস্টেটের মতো দেশের একটি অন্যতম বৃহৎ অর্থনৈতিক চালিকাশক্তিতে তাবাসসুম ইমামের সক্রিয় নেতৃত্ব ও সফলতা উদীয়মান নারী উদ্যোক্তাদের জন্য এক যুগান্তকারী দৃষ্টান্ত হয়ে থাকবে।

সম্পর্কিত খবর

সর্বাধিক পঠিত

প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন

প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন

প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে প্রধানমন্ত্রী তারেক রহমানের...

ঢাকার সম্ভাবনাময় রিয়েল এস্টেট খাতে মেগা বিনিয়োগের সুযোগ: নতুন বিনিয়োগকারী খুঁজছে ‘নেক্স রিয়েল এস্টেট’