১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

স্বয়ংক্রিয়ভাবেই হবে স্বাস্থ্য ক্যাডারের পদোন্নতি

বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তারা এইচআরএম হালনাগাদপূর্বক বিসিএস ব্যাচ, মেধা ও যোগ্যতা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে এখন থেকেই পদোন্নতি পাবেন। এর ফলে এখন থেকে কোনো ধরনের আবেদনের প্রয়োজন নেই। 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখার উপসচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তদের নিকট থেকে আবেদন গ্রহণ না করে হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেম হালনাগাদপূর্বক বিসিএস ব্যাচ, মেধাক্রম ও অন্যান্য যোগ্যতা অনুসারে স্বয়ংক্রিয়ভাবে প্রস্তুতকৃত তালিকা মোতাবেক পদোন্নতি প্রদানের সিদ্ধান্ত যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত হয়েছে।

বিজ্ঞপ্তিতে, কর্মকর্তদের পদোন্নতির জন্য হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেম হালনাগাদপূর্বক বিসিএস ব্যাচ, মেধাক্রম ও অন্যান্য যোগ্যতা অনুসারে স্বয়ংক্রিয়ভাবে প্রস্তুতকৃত তালিকা স্বাস্থ্য সেবা বিভাগে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করার কথাও জানানো হয়।

সম্পর্কিত খবর

সর্বাধিক পঠিত

আবাসন খাতকে পরিকল্পিত, টেকসই ও দুর্নীতিমুক্ত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আবাসন খাতকে পরিকল্পিত, টেকসই ও দুর্নীতিমুক্ত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

দেশের আবাসন শিল্পকে জাতীয় অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে উল্লেখ...