১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

দৃশ্য

এখানে হিমরাত পুড়ছে বালিরেণু

তথাপি দূরে কেউ কুয়াশা ছলকায়,

ব্যথার আদরে এতটা নুন ছিল

অঘুম কারাবাসে, তবু ঘুম পায়।

 

যতটা নিয়ত, ততটা দেওয়া হলে

প্রাচীরে শৈবাল-অ্যামিবা কথা কয়,

নদীর কাছ থেকে বিরহ নেওয়া শেষে

সাগরে গিয়ে বালু-ঝিনুকে প্রেম হয়!

অন্ধকার কারা গেঁথেছে গোপনে

বিষের পাশে শুয়ে নীরবে একা একা,

ঝিনুক ফলে গেলে সাগর মরণে

খোলসের আবরণে মুক্তা ছিল লেখা।

এহেন দৃশ্যের পাশেতে শুয়ে শুয়ে

টুকরো তারাভাঙা ঝরছে—তা–ই দেখা।

সম্পর্কিত খবর

সর্বাধিক পঠিত

আবাসন খাতকে পরিকল্পিত, টেকসই ও দুর্নীতিমুক্ত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আবাসন খাতকে পরিকল্পিত, টেকসই ও দুর্নীতিমুক্ত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

দেশের আবাসন শিল্পকে জাতীয় অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে উল্লেখ...