৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

খুলনার বিশেষ পিপিকে হাইকোর্টে তলব

আদালত অবমাননা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিচারকের বিরুদ্ধে মিথ্যা ও হেয়প্রতিপন্নমূলক বক্তব্য সম্বলিত ভিডিও প্রকাশের ব্যাখ্যা দিতে খুলনার ২নং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি আইনজীবী জহিরুল ইসলাম পলাশকে তলব করেছেন হাইকোর্ট।

আগামী ৭ মে তাকে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একইসঙ্গে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তাও জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিল সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ স্বপ্রণোদিতভাবে বুধবার এ আদেশ দেন।

এদিন আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা।
এর আগে গত ৩১ মার্চ খুলনা মেট্টোপলিটন আদালতের বিচারক তরিকুল ইসলাম তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও হেয়প্রতিপন্নমূলক ভিডিও প্রকাশ এবং আদালতে অশালীন আচরণের ঘটনায় পিপি জহিরুল ইসলাম পলাশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধান বিচারপতিকে চিঠি দেন। পরে প্রধান বিচারপতি পিপি পলাশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আবেদনটি হাইকোর্টে পাঠান।

সম্পর্কিত খবর

সর্বাধিক পঠিত

আবাসন খাতকে পরিকল্পিত, টেকসই ও দুর্নীতিমুক্ত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আবাসন খাতকে পরিকল্পিত, টেকসই ও দুর্নীতিমুক্ত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

দেশের আবাসন শিল্পকে জাতীয় অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে উল্লেখ...