৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্যক্তিগত’ রোবট তৈরির চেষ্টা করছে অ্যাপল

মার্কিন স্মার্ট ডিভাইস নির্মাতা অ্যাপল কোম্পানিটি এবার ঝুঁকেছে রোবটের দিকে। বুধবার পাওয়া এক প্রতিবেদনে পাওয়া যায়, ‘ব্যক্তিগত’ রোবট তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন অ্যাপলের প্রকৌশলীরা।

আইফোনের জনপ্রিয়তা এখনো তুঙ্গে। এর মাঝেই অন্যান্য প্রযুক্তি নিয়ে গবেষণা চালাচ্ছে অ্যাপল। তারা ইলেকট্রিক কার তৈরির চেষ্টাও করেছিল, তবে কয়েক সপ্তাহ আগে সে চেষ্টায় ইস্তফা দিয়েছে।

‘ব্যক্তিগত’ রোবট আসলে কেমন হবে? এই রোবটটি আপনার বাড়িতে থাকবে, আপনার সাথেই ঘুরঘুর করবে এবং কাজেকর্মে সাহায্য করবে।

প্রতিবেদনটি থেকে আরও জানা গেছে, অ্যাপলের হার্ডওয়্যার এঞ্জিনিয়ারিং ডিভিশন, এআই এবং মেশিন লার্নিং গ্রুপ মিলে এই রোবট তৈরির চেষ্টা করছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে মন্তব্য করতে অস্বীকৃতি জানায় অ্যাপল।

সম্পর্কিত খবর

সর্বাধিক পঠিত

আবাসন খাতকে পরিকল্পিত, টেকসই ও দুর্নীতিমুক্ত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আবাসন খাতকে পরিকল্পিত, টেকসই ও দুর্নীতিমুক্ত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

দেশের আবাসন শিল্পকে জাতীয় অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে উল্লেখ...