৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সড়ক দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদকঃ
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, গত ৮ থেকে ১৪ এপ্রিল সাত দিনে ১১৭টি সড়ক দুর্ঘটনায় ১২২ জন মারা গেছে। এতে আহত হয়েছে আরও অন্তত ১৯৫ জন। সড়ক দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) ফরিদপুরের কানাইপুরে ও ময়মনসিংহে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ মোট ১৫ জনের প্রাণহানি ঘটেছে। এতে গভীর শোক প্রকাশ করেছেন জিএম কাদের। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

জিএম কাদের বলেন, সড়কে কমছেই না মৃত্যুর মিছিল। প্রতিদিনই সড়কে প্রাণ যাচ্ছে, কিন্তু কোনো প্রতিকার নেই। সড়কে প্রতিদিনের অপমৃত্যু যেন স্বাভাবিক ঘটনা। প্রতিদিন এমন দুর্ঘটনার সংবাদ মেনে নেওয়া যায় না।

তিনি আরও বলেন, তদন্ত করে দুর্ঘটনার কারণ প্রকাশ করতে হবে এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে হবে। সড়ক ব্যবস্থাপনায় জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

সম্পর্কিত খবর

সর্বাধিক পঠিত

আবাসন খাতকে পরিকল্পিত, টেকসই ও দুর্নীতিমুক্ত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আবাসন খাতকে পরিকল্পিত, টেকসই ও দুর্নীতিমুক্ত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

দেশের আবাসন শিল্পকে জাতীয় অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে উল্লেখ...