৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

অ্যাড ব্লকারের পাশাপাশি অন্য প্রতিষ্ঠানের অ্যাপে দেখা যাবে না ইউটিউবের ভিডিও

ইউটিউবের তথ্যমতে, থার্ড পার্টি প্রতিষ্ঠানের তৈরি অ্যাপগুলোকে বিজ্ঞাপন বন্ধের অনুমতি দেয় না ইউটিউব। কারণ, ভিডিওতে বিজ্ঞাপন দেখানোর কারণেই বিশ্বের কোটি কোটি মানুষ বিনা মূল্যে ইউটিউব ব্যবহার করতে পারেন। নতুন এ সিদ্ধান্তের ফলে শিগগিরই বিভিন্ন দেশ থেকে থার্ড পার্টি প্রতিষ্ঠানের তৈরি অ্যাপের মাধ্যমে ইউটিউবে ভিডিও দেখা যাবে না। বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখার জন্য অর্থের বিনিময়ে ইউটিউব প্রিমিয়াম সুবিধা ব্যবহারের পরামর্শও দিয়েছে অনলাইনে ভিডিও দেখা ও আদান-প্রদানের জনপ্রিয় ওয়েবসাইটটি।

ইউটিউব ভিডিওতে দিন দিন বিজ্ঞাপনের সংখ্যা বেড়ে চলেছে। তাই অ্যাড ব্লকার ব্যবহার করে ইউটিউবে বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখেন অনেকেই। এ সমস্যা সমাধানে গত বছর থেকে বিভিন্ন দেশে অ্যাড ব্লকার ব্যবহারকারীদের ভিডিও দেখার সুযোগ বন্ধ করেছে ইউটিউব। এবার অ্যাড ব্লকারের পাশাপাশি তৃতীয় পক্ষের বা থার্ড পার্টি প্রতিষ্ঠানের তৈরি অ্যাপের মাধ্যমে বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখার সুযোগ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইউটিউব। নতুন এ সিদ্ধান্তের ফলে অ্যাড ব্লকার ও থার্ড পার্টি প্রতিষ্ঠানের তৈরি অ্যাপের মাধ্যমে কোনো ইউটিউব ভিডিও দেখা যাবে না।

সম্পর্কিত খবর

সর্বাধিক পঠিত

আবাসন খাতকে পরিকল্পিত, টেকসই ও দুর্নীতিমুক্ত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আবাসন খাতকে পরিকল্পিত, টেকসই ও দুর্নীতিমুক্ত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

দেশের আবাসন শিল্পকে জাতীয় অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে উল্লেখ...