১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

গরমে রাঁধুন টমেটো আর তেঁতুলের চাটনি

গরমে আরাম পাওয়া যায় এমন খাবার খেতে চেষ্টা করুন এখন। মূল খাবারের সঙ্গে এই সময়ে বানাতে পারেন চাটনি। রেসিপি দিয়েছেন কবিতা গোস্বামী

টমেটোর সঙ্গে তেঁতুল মিশিয়ে এই চাটনি বানাতে পারেন
টমেটোর সঙ্গে তেঁতুল মিশিয়ে এই চাটনি বানাতে

টমেটো-তেঁতুলের চাটনি
উপকরণ: টমেটো টুকরো করে কাটা ৫০০ গ্রাম, তেঁতুলের ক্বাথ ২ টেবিল চামচ, সরষে ১ চা-চামচ, শুকনা মরিচ ২-৩টি, তেজপাতা ২টি, অল্প লবণ ও হলুদ, পাঁচফোড়নের গুঁড়া ১ টেবিল চামচ, চিনি আধা কাপ, তেল সামান্য, মৌরি ১ চা-চামচ।

অন্য খাবারের সঙ্গে থালায় পরিবেশন করতে পারেন চাটনি
অন্য খাবারের সঙ্গে থালায় পরিবেশন করতে পারেন চাটনিছবি: প্রথম আলো
প্রণালি: কড়াইয়ে সরিষার তেল সামান্য গরম করে ২টি শুকনা মরিচ, ১ চা-চামচ সরষে, ১ চা-চামচ মৌরি ও ২টি তেজপাতা ফোড়ন দিয়ে টমেটোর টুকরোগুলো ছেড়ে দিতে হবে। নাড়াচাড়া করে লবণ, হলুদ দিতে হবে। নরম হয়ে এলে এক কাপ পানি দিয়ে ঢেকে রাখতে হবে। পানি শুকিয়ে মাখা মাখা হয়ে এলে তেঁতুলের ক্বাথ ও চিনি মিশিয়ে নাড়তে হবে। ঘন হয়ে এলে পাঁচফোড়নের গুঁড়া ছড়িয়ে ঠান্ডা করে পরিবেশন করুন টমেটো-তেঁতুলের চাটনি।

সম্পর্কিত খবর

সর্বাধিক পঠিত

শিরোনাম: ইন্টারকন্টিনেন্টালে আন্তর্জাতিক সামিট: আবাসন খাতে নেতৃত্বের সেরা সম্মাননা পাচ্ছেন তাবাসসুম ইমাম

শিরোনাম: ইন্টারকন্টিনেন্টালে আন্তর্জাতিক সামিট: আবাসন খাতে নেতৃত্বের সেরা সম্মাননা পাচ্ছেন তাবাসসুম ইমাম

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের আবাসন শিল্পকে আধুনিকায়ন এবং গ্রাহকবান্ধব প্রপার্টি ব্যবস্থাপনায়...

প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন

প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন

প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে প্রধানমন্ত্রী তারেক রহমানের...