৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আইইবি স্বর্ণপদক পেলেন এনার্জিপ্যাক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক :
এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসির চেয়ারম্যান এবং এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ডিরেক্টর ও সিইও ইঞ্জিনিয়ার রবিউল আলম (সিআইপি) সম্প্রতি আইইবি স্বর্ণপদক ২০২৩ অর্জন করেছেন। গবেষণা, প্রকৌশল খাত এবং জাতীয় অর্থনীতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে মর্যাদাপূর্ণ এ সম্মাননা দেওয়া হয়েছে।

গত ১১ মে রাজধানীতে আইইবির ৬১তম কনভেনশনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে স্বর্ণপদক ও সনদ গ্রহণ করেন তিনি।

অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে প্রকৌশলীদের অবদানের কথা উল্লেখ করেন। পরে তিনি দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য প্রকৌশলীদের মাঝে স্বর্ণপদক ও সনদ বিতরণ করেন।

ইঞ্জিনিয়ার রবিউল আলম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এনার্জিপ্যাক উদ্ভাবনী সমাধান নিয়ে আসতে সচেষ্ট থাকবে এবং টেকসই উপায় অবলম্বন করে দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে সাহায্য করবে।

সম্পর্কিত খবর

সর্বাধিক পঠিত

আবাসন খাতকে পরিকল্পিত, টেকসই ও দুর্নীতিমুক্ত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আবাসন খাতকে পরিকল্পিত, টেকসই ও দুর্নীতিমুক্ত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

দেশের আবাসন শিল্পকে জাতীয় অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে উল্লেখ...