১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রধান উপদেষ্টার সঙ্গে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচের সাক্ষাৎ। বাসসে প্রকাশিত প্রতিবেদন থেকে নেওয়া ছবি

সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ সোমবার (১৮ নভেম্বর) সাক্ষাতের সময় তিনি অধ্যাপক ইউনূসের নেতৃতের এবং জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রশংসা করেন।

বাংলাদেশকে সমর্থন দেওয়ার আগ্রহ জানিয়ে সাবেক প্রেসিডেন্ট তাদিচ বলেন, ‘আমি এই দেশকে ভালোবাসি। আমি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি কি না জানান।’

বৈঠকে দুই নেতা ভূ-রাজনৈতিক সমস্যা, অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ এবং সার্বিয়ার ইতিহাস নিয়ে আলোচনা করেন।

সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত বে অব বেঙ্গল কনফারেন্সে যোগ দিতে বর্তমানে ঢাকা সফর করছেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ।

সম্পর্কিত খবর

সর্বাধিক পঠিত

শিরোনাম: ইন্টারকন্টিনেন্টালে আন্তর্জাতিক সামিট: আবাসন খাতে নেতৃত্বের সেরা সম্মাননা পাচ্ছেন তাবাসসুম ইমাম

শিরোনাম: ইন্টারকন্টিনেন্টালে আন্তর্জাতিক সামিট: আবাসন খাতে নেতৃত্বের সেরা সম্মাননা পাচ্ছেন তাবাসসুম ইমাম

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের আবাসন শিল্পকে আধুনিকায়ন এবং গ্রাহকবান্ধব প্রপার্টি ব্যবস্থাপনায়...