দেশের রিয়েল এস্টেট খাতে পেশাজীবীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং সমন্বিত কার্যক্রম জোরদারে কাজ করে যাচ্ছে REP Forum (রিয়েল এস্টেট প্রোফেশনালস ফোরাম)। সংগঠনটির কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে এবার পূর্ণাঙ্গ এক্সিকিউটিভ কমিটি (ইসি) গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
ফোরাম সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, REP Forum-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি আয়োজিত “কফি আওয়ার” অনুষ্ঠানের মাধ্যমে। তবে সংগঠনটির মূল ভিত্তি তৈরি হয় আরও আগে, ২০২৩ সালের ১ অক্টোবর একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ চালুর মধ্য দিয়ে। সেই সময় থেকেই রিয়েল এস্টেট খাতের বিভিন্ন পর্যায়ের পেশাজীবীদের একটি কার্যকর নেটওয়ার্কে যুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ শুরু হয়।
সংগঠনের উদ্যোক্তারা জানান, রিয়েল এস্টেট খাত বর্তমানে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এই খাতের পেশাজীবীদের মধ্যে সুসম্পর্ক, তথ্য আদান-প্রদান এবং পেশাগত উন্নয়নের জন্য একটি ইতিবাচক প্ল্যাটফর্ম গড়ে তোলার প্রয়োজনীয়তা থেকেই REP Forum-এর যাত্রা শুরু হয়।
ফোরামের প্রতিষ্ঠাকালীন সময় থেকে ফাউন্ডার মেম্বার তাবাসসুম ইমাম ও আশিক এলাহি মজুমদারের সক্রিয় ভূমিকার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। তাঁদের সম্মিলিত প্রচেষ্টা ও সদস্যদের সহযোগিতায় অল্প সময়ের মধ্যেই ফোরামের কার্যক্রম সম্প্রসারিত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সংগঠনটির কার্যক্রমকে আরও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে প্রতিষ্ঠাতা সদস্যদের সঙ্গে নতুন কয়েকজন সদস্যকে যুক্ত করে একটি পূর্ণাঙ্গ এক্সিকিউটিভ কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।
প্রস্তাবিত এক্সিকিউটিভ কমিটি
১। এম কে আনোয়ার হাসান — ফাউন্ডার প্রেসিডেন্ট
২। তাবাসসুম ইমাম — ভাইস প্রেসিডেন্ট
৩। আশিক এলাহি মজুমদার — সেক্রেটারি
৪। আবুল কাসেম — ইসি মেম্বার
৫। সাকলাইন — ইসি মেম্বার
৬। ওয়ারেশ — ইসি মেম্বার
৭। সুপ্তি ব্যানার্জি — ইসি মেম্বার
৮। আরিফ খান — ইসি মেম্বার
প্রস্তাবিত এডভাইজার কমিটি
১। এম এনামুল হক
২। মো: বাহাউদ্দীন
৩। নজরুল ইসলাম
ফোরামের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, সদস্যদের সক্রিয় অংশগ্রহণ, অভিজ্ঞতা ও দিকনির্দেশনায় REP Forum ভবিষ্যতে দেশের রিয়েল এস্টেট খাতে একটি শক্তিশালী, আধুনিক ও কার্যকর পেশাজীবী প্ল্যাটফর্ম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি এই ফোরাম খাতটির টেকসই উন্নয়ন ও পেশাগত মানোন্নয়নেও অবদান রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।









