নিজস্ব প্রতিবেদক: নারী উদ্যোক্তা উন্নয়ন, নিষ্ঠা এবং সমাজসেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ ‘স্বাধীনতা নারী উদ্যোক্তা ফোরাম’-এর সম্মাননা সদস্যপদ অর্জন করেছেন Nex Real Estate-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) ও পরিচালক তাবাসসুম ইমাম।
গত ২২ আগস্ট ২০২৬ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের কনফারেন্স হলে অনুষ্ঠিত “নারী উদ্যোক্তা উন্নয়ন ও আন্তর্জাতিক বাজারে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ বৃদ্ধি” শীর্ষক আলোচনায় এই সম্মাননা সনদপত্র ও সদস্যপদ প্রদান করা হয়।
তাবাচ্ছুম ইমাম দীর্ঘদিন ধরে আবাসন খাতে তাঁর মেধা ও দক্ষতার স্বাক্ষর রাখার পাশাপাশি নারীদের ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। স্বাধীনতা নারী উদ্যোক্তা ফোরাম তাঁর এই পরিশ্রম ও অবদানকে সম্মান জানিয়ে আনুষ্ঠানিকভাবে এই সনদ তুলে দেয়।
সম্মাননা প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় সংগঠনের পক্ষ থেকে তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ ও উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।











