ঢাকা: উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, নেটওয়ার্কিং এবং বন্ধন আরও দৃঢ় করার লক্ষ্যে Entrepreneurs Club of Bangladesh (E-Club)-এর এক্সিকিউটিভ কমিটির (EC Committee) উদ্যোগে আয়োজন করা হয় বর্ণাঢ্য “Fruits Festival 2026″।
অনুষ্ঠানে ক্লাবের সম্মানিত সদস্যরা আন্তরিক ও উৎসবমুখর পরিবেশে একত্রিত হয়ে ফল উৎসব উদযাপন করেন। বিভিন্ন মৌসুমি ফলের সমাহার, প্রাণবন্ত আড্ডা, মতবিনিময় এবং আনন্দঘন মুহূর্তে মুখরিত হয়ে ওঠে পুরো আয়োজন। এ উৎসব সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি ভবিষ্যৎ ব্যবসায়িক সহযোগিতার ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন।
Entrepreneurs Club of Bangladesh-এর পক্ষ থেকে জানানো হয়, শুধুমাত্র ব্যবসায়িক কার্যক্রম নয়, বরং সদস্যদের মধ্যে বন্ধুত্ব, সহযোগিতা এবং পারস্পরিক আস্থা গড়ে তুলতেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আয়োজক কমিটির পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত সকল সম্মানিত সদস্যের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই “Fruits Festival 2026”-কে আরও প্রাণবন্ত, সফল ও অর্থবহ করে তুলেছে।
ক্লাব কর্তৃপক্ষ ভবিষ্যতেও সদস্যদের জন্য আরও বিভিন্ন সামাজিক, পেশাগত ও নেটওয়ার্কিংভিত্তিক আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।











